শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মলম পার্টির মূলহোতা আটক

বিশেষ প্রতিনিধি :


লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় থেকে মো. তোফায়েল (৫৫) নামে এক মলম পার্টি চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তোফায়েল নোয়াখালী জেলার সেনবাগের বাসিন্দা।

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে মো. হোসেন নামে একব্যক্তি বাসযোগে নোয়াখালীর চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের মান্দারী বাজার যাচ্ছিলেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার আন্দার মানিক গ্রামের বাসিন্দা। একই বাসে তোফায়েল ও তার দুই সহযোগী বেলাল ও ভুট্টু ছিল। তার তিনজনে হোসেনের পিছু নেন। হোসেন মান্দারী বাজার সোসাইটি মার্কেটের সামনে নামলে তারাও নামেন। এসময় বেলাল ও ভুট্টু কেমিক্যাল মিশ্রিত রুমাল দিয়ে হোসেনকে অচেতন করে তার সঙ্গে থাকা ৮ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু হোসেন পুরোপুরি অচেতন না হওয়ায় তোফায়েল পালাতে পারেনি। পরে তাকে আটক করে র‌্যাবের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।

লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, তোফায়েল মলম পার্টির মূলহোতা। তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ছিনতাই কাজের সঙ্গে লিপ্ত। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১