সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পরিবহন শ্রমিক ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি

আকাশবার্তা ডেস্ক :


৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও চলছে সড়ক পরিবহন ধর্মঘট। রোববার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে জেলার সবধরনের যানবাহন বন্ধ রেখে এই কর্মসূচি পালন করে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা। এ দিকে পরিবহন ধর্মঘটের সুযোগে সড়কে অবস্থান নিয়ে নাশকতার পরিকল্পনা করছে সরকার বিরোধীরা। বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জের কলেজ গেইট এলাকায় সড়কে অবস্থান নিয়ে গাড়ি ভাঙ্চুরের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করলে তারা সরে যায়।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু জানায়, পরিবহন ধর্মঘটের সুযোগে ছাত্রদল ও যুবদলের কর্মীরা চন্দ্রগঞ্জ এলাকার কলেজ গেইট, বিসমিল্লাহ রোড এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা রাস্তায় ব্যারিকেট দেওয়া চেষ্টা করে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা সরে যায়। অপরদিকে বেগমগঞ্জের পলোয়ান পোল এলাকায় সকালে গাড়ি ভাঙ্চুরের খবর পাওয়া গেছে।

অপরদিকে ধর্মঘট চলাকালে জেলা থেকে দূরপাল্লার বাস ও অভ্যন্তরীণ রুটে ছোট-বড় সবধরণের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।

এদিকে সকালে জেলা শহরে দেখা যায়- বাস কাউন্টারগুলো বন্ধ, সড়কে নেই কোন যাত্রীবাহী বাস। এতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা গেছে।

পরিবহন শ্রমিক নেতারা জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮’র কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবী আদায়ের জন্য কেন্দ্রীয় ফেডারেশন ৪৮ ঘন্টা ধর্মঘট ডাক দিয়েছে। দাবী আদায় না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31