বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ যুবক গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :


সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৭ অক্টোবর) ভারতের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কোনাগ্রামের বাবুরখাল পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিনিয়র সহকারী পরিচালক পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে র‌্যাবের একটি টিম। গ্রেপ্তার যুবকের নাম আব্দুল মান্নান (৩৮)।

এসময় মান্নানের কাছ থেকে পাঁচটি নীল রংয়ের ভর্তি খাকি কাগজে মোড়ানো ১০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাদা তার সংযুক্ত ১০০ পিস ইলেক্ট্রিক ডেটোনেটর জব্দ করা হয়। রোববার (২৮ অক্টোবর) জব্দকৃত বিস্ফোরক দ্রব্যসহ মান্নানকে নিয়ে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

এতে র‌্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন এ ধরনের ১০টি বিস্ফোরক দিয়ে দু’তিন তলা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়া যাবে। এসব বিস্ফোরকদ্রব্য মূলত ভারতের আসাম ও মেঘালয় কয়লা খনিতে ব্যবহৃত হয়ে থাকে।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তার মান্নানকে। সংবাদ সম্মেলেন র‌্যাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১