শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সংলাপের দিন-স্থান জানার অপেক্ষায় ঐক্যফ্রন্টের নেতারা

আকাশবার্তা ডেস্ক :


সোমবার আকস্মিক এক ঘোষণায় সংলাপে বসতে রাজি হওয়ার কথা জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই খবর শুনে বিকালে মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের চেম্বারে বৈঠকে বসেন নতুন এই জোটের স্টিয়ারিং কমিটির সদস্যরা। ফ্রন্টের মূল উদ্যোক্তা কামাল হোসেন এই বৈঠকে ছিলেন না।

বৈঠকের ফাঁকে সন্ধ্যায় জোট নেতাদের নিয়ে সাংবাদিকদের সামনে এসে মওদুদ বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়েছিলাম। আজকে আমরা জানতে পারলাম যে, আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে সংলাপের জন্য আমাদেরকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

“আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আনুষ্ঠানিকভাবে যখন আমাদেরকে জানানো হবে কখন, কোন সময়ে কোন তারিখে এই আলোচনা হবে। আমরা সেটা জানলে তার সমর্থনে অবশ্যই সাড়া দেব।”

সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক শিবিরে বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে সংলাপ নিয়ে সংবাদ সম্মেলনে এসে কাদের শুরুতেই বলেন, “আমি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষ থেকে সমগ্র দেশবাসীর জন্য প্লিজেন্ট সারপ্রাইজ দেব, যা সারাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বস্তির সুবাতাস বইয়ে দেবে।”

ক্ষমতাসীন দল সংলাপে রাজি হওয়ায় মঙ্গলবার নির্বাচন কমিশনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা।

মওদুদ বলেন, “যেহেতু প্রধানমন্ত্রী সেখানে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, সেজন্য আমরা মনে করছি, এই মুহুর্তে নির্বাচন কমিশনে বোধ হয় না গেলেই হয়। যাওয়ার  প্রয়োজন নেই।

“কালকে আমাদের ইসিতে যাওয়ার কথা ছিল ৩টার সময়, আমরা ইসিতে যাচ্ছি না। নতুন ডেভেলপমেন্ট হল; এখন তো মূল বিষয়গুলো সংলাপে হবে। সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টি নিয়েও আলোচনা হবে।”

একাদশ সংসদ নির্বাচনের আগে গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার চেয়ারম্যান কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর তারা ৭ দফা দাবি তোলে।

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তাদের দাবিনামায় রয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রোববার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের

আওয়ামী লীগ নেতারা এতদিন সংলাপের আহ্বান নাকচ করে এলেও সোমবার বিকালে সংবাদ সম্মেলনে কাদের বলেন, কোনো চাপের মুখে নয়, জাতীয় ঐক্যফ্রন্ট চাইছে বলে তারা সংলাপের এই প্রস্তাবে রাজি হয়েছেন। তফসিল ঘোষণার আগেই শেখ হাসিনার নেতৃত্বে ফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন তারা।

মওদুদ বলেন, “আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলার কার্যক্রম চলেছে এবং রায় দেওয়া হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থি। আমরা এর নিন্দা জানাই। নানারকমের শারীরিক সমস্যায় আক্রান্ত বেগম জিয়ার ন্যায্য জামিন না দেওয়ার সরকারি পদক্ষেপেরও আমরা প্রতিবাদ করছি।

“আমরা আশা করি, সরকার বেগম জিয়ার জামিনের সব বাধা দূর করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা মনে করি, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।”

জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় সাজার রায়ের পর আট মাস ধরে কারাবন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় হয়েছে সোমবার। এতে তাকে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠকে পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও আলোচনায় আসে।

মওদুদ বলেন, “গতকাল ও আজ সরকারি মন্ত্রীদের মদদে পরিবহন ধর্মঘটের নামে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টির আমরা প্রতিবাদ জানাচ্ছি।”

মওদুদের সভাপতিত্বে এই বৈঠকে ছিলেন জেএসডির আ স ম আবদুর রব ও আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও জাহেদুর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর ও আ ব ম মোস্তফা আমিন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীও এই বৈঠকে ছিলেন।

সূত্র : বিডিনিউজ২৪ ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০