বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

খালেদার সাজা বাতিলের দাবিতে মানববন্ধনে বিএনপি

আকাশবার্তা ডেস্ক :


জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধি, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজার প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩১অক্টোবর) বেলা ১১টা থেকে শুরু হওয়া এক ঘণ্টার এই মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরী, জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন উপস্থিত আছেন।

মানববন্ধনে আসা নেতাকর্মীদের হাতে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় বাতিলের দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘ফরমায়েসি রায় মানি না মানব না’- ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

মঙ্গলবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল রায়ে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছে হাইকোর্টে। তার আগের দিন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার রায়ে ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আর এ মাসেই ২১ অগাস্ট গ্রেনেড মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের যাবজ্জীবন সাজার রায় এসেছে।

গত ফ্রেবুয়ারিতে এতিমখানা ট্রাস্ট মামলার রায়ের পর থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। তাকে বর্তমানে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু মেডিকেলে রাখা হয়েছে। বিএনপির মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে সকাল থেকে। প্রেস ক্লাবের পূর্ব দিকে জলকামানের গাড়ি, সাজোয়াঁ যান ও প্রিজন ভ্যানও দেখা গেছে।

চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের দিন সোমবার নয়াপল্টনে দলের কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিক্ষোভ করে দলটি। এছাড়া আজ সারা দেশে মানববন্ধন, আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি। ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনশন পালন করবে দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১