বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সংলাপে ঐক্যফ্রন্টের সঙ্গে ১৪ দল থেকে বসবেন যারা

আকাশবার্তা ডেস্ক : 


ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে ১৪ দল থেকে যেসব নেতারা অংশ নেবেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২০জন নেতা অংশ নেবেন।

বুধবার (৩১অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে উপস্থিত থাকবেন- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, দিলীপ বড়ুয়া , রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ, অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

এর আগে মঙ্গলবার মতিঝিলে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের এক বৈঠকে সংলাপে ১৬ সদস্য পাঠানোর সিদ্ধান্ত হয়। জানা গেছে, সংলাপে ঐক্যফ্রন্টের দলনেতা হিসেবে থাকবেন ড. কামাল হোসেন। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রয়েছেন। নাগরিক ঐক্য থেকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম।

গণফোরাম থেকে রয়েছেন- মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। জেএসডি থেকে আছেন আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন ও তানিয়া রব। ঐক্য প্রক্রিয়া থেকে আছেন সুলতান মুহাম্মদ মনসুর ও আ ব ম মোস্তফা আমিন। আর স্বতন্ত্র হিসেবে রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষ যখন বিপরীত অবস্থানে, তখন হঠাৎ করেই আসে সংলাপ প্রসঙ্গ।গত ১৩ অক্টোবর বিএনপি, নাগরিক ঐক্য এবং ডেএসডিকে নিয়ে ঐক্য গড়েন ড. কামাল, জোটের নাম দেন জাতীয় ঐক্যপ্রক্রিয়া।

এই জোটে সবচেয়ে বড় দল বিএনপি দীর্ঘদিন ধরেই সরকারের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে। সে দাবি অগ্রাহ্য করলেও গত ঐক্যফ্রন্ট নেতার অনুরোধ ফেলেননি তিনি। গত রোবাবর কামাল হোসেন চিঠি দেয়ার পরদিনই আওয়ামী লীগ জানায় সংলাপ হবে এবং ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন শেখ হাসিনা স্বয়ং।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি পেয়ে বিকালে সংলাপে বসতে ১৬ নেতার নাম চূড়ান্ত করে ঐক্যফ্রন্ট। তাদের মোকাবেলায় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কারা থাকবেন, সেই নামগুলো জানানো হয় সংলাপের আগের দিন বুধবার। শেখ হাসিনা এই সংলাপে নেতৃত্ব দেবেন, সেটা আগেই জানানো হয়েছিল।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১