শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

যুক্তফ্রন্টে যোগ দিচ্ছে আরও ৪টি দল

আকাশবার্তা ডেস্ক : 


জোটের দুই শরিক দলকে হারিয়ে যুক্তফ্রন্টে একা হয়ে পড়েছিল সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ দলটি। তবে এবার তাদের সঙ্গে জোটে আরও চারটি দল যোগ দিচ্ছে। দলগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (০১নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেবে জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি এবং লেবার পার্টির একাংশ। এছাড়া ২০-দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ গোলাম রেজা বিকল্পধারায় যোগ দেবেন।

দলগুলোর যুক্তফ্রন্টে যোগদানের ব্যাপারে গতকাল বুধবার রাতে বারিধারায় জরুরি বৈঠক করেছেন বি. চৌধুরী। ওই বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়ামের একটি বৈঠক হয়। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের সময় যুক্তফ্রন্টের শরিক দুই দল মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও আসম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তফ্রন্ট ছেড়ে যায়।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০