শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

 স্পোর্টস ডেস্ক :


সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরলো বাংলাদেশ। শনিবার (০৩ নভেম্বর) বাংলাদেশ সময় ২.৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সে শিরোপার লড়াইয়ে নামে বাংলাদেশ ও পাকিস্তান।

১-১ সমতায় থেকে প্রথমার্ধো শেষ করে দল দুটি। ম্যাচের ২৫ মিনিটেই গোল পায় বাংলাদেশ। তবে এর পর নির্ধারিত সময়ে আর কোনো গোল করতে পারেনি বাংলাদেশ-পাকিস্তানের কেউই। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।

এতে প্রথম গোলটিই বারের উপর দিয়ে পাঠিয়ে দেয় বাংলাদেশ। অপর দিকে পাকিস্তানও মিস করে তাদের প্রথম গোল। কিন্তু এরপরই এগিয়ে যায় বাংলাদেশ। পরপর তিনটি গোল করতে সফল হয় বাংলাদেশ। তবে শেষ গোলটি করতে ব্যর্থ হয়। কিন্তু পাকিস্তানের পক্ষে ২য় গোলটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেয় বাংলাদেশের গোলরক্ষক। তবে এরপরের দুই গোল করে পাকিস্তান। আর শেষ গোলটি ফিরিয়ে দেশকে জয়ের আনন্দে ভাসান এই গোলরক্ষক।

এর আগে বৃহস্পতিবার (০১ নভেম্বর) প্রথম সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে বাংলাদেশের কিশোররা। একই দিনের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

গ্রুপ পর্বে মালদ্বীপকে ৯-০ গোলে এবং স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১