শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘নৈশভোজের ছবি ফেসবুকে দিয়েছে, এ সরকার ছোটলোক’

আকাশবার্তা ডেস্ক : 


ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত বৃহস্পতিবার (০১নভেম্বর) গণভবনে সংলাপের সময় নৈশভোজের ছবি ফেসবুকে দিয়েছে সরকার। ডিনার করার ছবি বাইরে দেখিয়ে সরকার মিথ্যাচার করছে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ সরকার ‘ছোটলোকি’ করে এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে বলে মন্তব্য তার।

শনিবার (০৩নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। ‘নির্বাচন ভাবনা ও জন প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে মাটির ডাক নামের একটি সংগঠন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ করার দাবিতে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে সংলাপে কিছুই পাইনি জানিয়ে আবারও সংলাপের আহ্বান জানান মান্না। ‘সংলাপের নামে তামাশা চলছে। এখন সরকার তাদের সঙ্গীদের সঙ্গে সংলাপ করছে।’

মান্না আরও বলেন, ‘কী অদ্ভুত বিষয়, আমরা গণভবনে সংলাপ করছি, সেখানে কোনও সাংবাদিক নেই। তাহলে ছবি বের হলো কী করে? কোনও ছবি তো বাইরে যাওয়ার কথা না। ফেসবুকে ছবি গেল কী করে? ওদের মতলবই খারাপ। এটা একটা মতলবি সরকার। সংলাপ ডেকেছে, তার সঙ্গে বিভ্রান্ত করার জন্য এসব করছে।

তিনি বলেন, ‘আপনাদের মনে আছে? একবার মাওলানা ভাসানি গিয়েছিলেন, তাকে খাইয়ে দাইয়ে ছবি বাইরে দেখিয়েছেন। কি রকম ন্যাক্কারজনক অবস্থা। আমাদের যখন নৈশভোজে দাওয়াত করা হয়েছিল, আমরা বলেছিলাম ভোজসভার জন্য তো আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি সংলাপ করতে। সাত দফা দিয়েছি, একটা গ্রহণযোগ্য নির্বাচন দরকার, নাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

ঐক্যফ্রন্ট নেতা বলেন, ‘সংলাপ কোনও উৎসব নয়। কিন্তু আমরা তো এই কথা বলিনি যে তার বাসায় জলপানও করবো না। এ রকম সম্পর্ক আমরা কখনও চাই না। পানি খাওয়াবে, চা খাওয়াবে, স্ন্যাক্স খাওয়াবে, কে মানা করছে? কিন্তু তারা স্ন্যাক্স, সঙ্গে স্যুপের ছবি দিয়ে ছড়িয়ে দিল কী বোঝাতে?’

‘এই নেতারা জীবনে খায়নি, খেতে গিয়েছিল গণভবনে? ছোটলোক! এই সরকারটা একটা ছোটলোকের সরকার। নাহলে এগুলো করতে পারে না। সবার ছবি দিয়ে বাইরে জনগণকে কী বুঝাতে চায়? এজন্য বলছি, আপনারা সবাই লড়াই করছেন একটা ছোটলোকের সঙ্গে, এটা বুঝেই আমাদের লড়াই করতে হবে।’

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশের পর ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সন্ধ্যা থেকে প্রায় পৌনে চার ঘণ্টার সংলাপে অংশ নেয়। এসময় ৭ দফা দাবি তুলে ধরে তারা।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০