বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

তফসিল পেছানোর দাবিতে ইসির সাথে বৈঠকে ঐক্যফ্রন্ট

আকাশবার্তা ডেস্ক : 


জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না করার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার (০৫নভেম্বর) বিকাল চারটায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে উপস্থিত আছেন- চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম রবের নেতৃত্বে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মনসুর, নঈম জাহাঙ্গীর।

এর আাগে গত ৩ নভেম্বর ঐক্যফন্ট্রের নেতা ড. কামাল হোসেন চিঠি দেয় ইসিকে। চিঠিতে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করার আহ্বান জানানো হয়। তবে রবিবার সন্ধ্যায় ইসি কমিশনের সচিব আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণা করা হবে বলে জানান। ওইদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন সিইসি কেএম নূরুল হুদা।

এর পরদিনই (আজ) ঐক্যফ্যন্টের নেতারা ইসির সঙ্গে বৈঠকে বসলেন। এর আগে শনিবার (৩ নভেম্বর) ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান রাজনৈতিক সংলাপের কথা উল্লেখ করে তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৩০ অক্টোবর থেকে নির্বাচনকালীন ক্ষণ-গণনা শুরু হয়।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০