বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সংলাপে ৮টি ইসলামী দল

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে ৮টি ইসলামী দলের সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিকেল পৌনে ৩টায় গণভবনে এই সংলাপের আয়োজন হয় বলে গণভবন সংশ্লিষ্ট এক কর্মকর্তা একথা বলেন।

এই ৮টি ইসলামী দল হচ্ছে- ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশেকিন আওলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট ও ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স।

এদিকে ৮টি বাম দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট আজ সন্ধ্যা ৭টায় ১৪ দলের সঙ্গে সংলাপে বসবে।

এই ৮ বাম দল হচ্ছে- কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।

এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে ১ নভেম্বর, ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট ২ নভেম্বর, ১৪ দলীয় জোটের নেতৃবৃন্দ ৪ নভেম্বর ও এইচএম এরশাদের নেতৃত্বে ইউনাইটেড ন্যাশনাল এ্যালাইয়েন্স ৫ নভেম্বর সংলাপে অংশগ্রহণ করে।

এর মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট আগামীকাল সকাল ১১টায় গণভবনে আবারো ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপে বসবে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১