শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ ইং ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুরে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ এম এ সাত্তারের জন্য দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ এম এ সাত্তারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) বাদ জুমা সদর উপজেলার প্রায় সকল মসজিদে একযোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট। দোয়া ও মিলাদ অনুষ্ঠানে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

গতকাল বৃহস্পতিবার (০৮নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মনোনয়ন পত্রের ফরম সংগ্রহের মধ্যদিয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। এরপর থেকে তৃণমূলের আওয়ামী লীগ নেতাদের মাঝে মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু হয়। বিকাল ৪টায় অধ্যক্ষ এম এ সাত্তার নিজের এলাকা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জন্য আ.লীগের মনোনয়ন পত্রের ফরম সংগ্রহ করার কথা রয়েছে।

ট্রাস্ট সূত্রে জানা যায়, অধ্যক্ষ এম এ সাত্তার ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি। এছাড়াও তিনি অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত উপার্জনের একটি অংশ মানুষ ও সমাজের কল্যাণে ব্যয় করার লক্ষ্যে এ ট্রাস্ট গঠন করেছিলেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১