আকাশবার্তা ডেস্ক :
বিএনপির স্থায়ী মিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। দেশে নির্বাচনী পরিবেশ তৈরি না করে কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। কেএম নূরুল হুদার অধীনে নির্বাচনে গেলে, শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেলে; হাসিনা আজীবন প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া আমৃত্যু কারাগারে এবং তারেক জিয়া নির্বাসনে থাকবেন।
শুক্রবার (০৯নভেম্বর) রাজশাহী আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশে বিএনপির স্থায়ী মিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। দুপুর আড়াইটার দিকে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঐক্যফ্রন্টের রাজশাহী সমন্বয়ক মিজানুর রহমান মিনু
তিনি বলেন, দেশে নির্বাচনী পরিবেশ তৈরি না করে কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। সংলাপে কোনো সমাধান না আসলেও কেবল আওয়ামী লীগকে একতরফা সুবিধা দিতে এই আয়োজন করেছে ইসি। শেখ হাসিনার অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেলে হাসিনা আজীবন প্রধানমন্ত্রী ও খালেদা জিয়া আমৃত্যু কারাগারে এবং তারেক জিয়া নির্বাসনে থাকবেন।
এমন পরিস্থিতিতে আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি এদেশের মানুষ আমাকে আপনাকে ছাড়বেন না। তাই বলছি হুদাকে নামান, শেখ হাসিনাকে নামান। আমরা নির্বাচনে গেলে জয়ী হবো যদি ভোট দিতে পারি।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের এটি চতুর্থ জনসভা।