সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিয়ানমারে সমুদ্রবন্দর বানাবে চীন, উদ্বিগ্ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের আওতায় বেইজিং ও মিয়ানমারের নিপিধোর মধ্যে বৃহস্পতিবার এ বন্দর তৈরির চুক্তি সই হয়েছে। প্রকল্পটিতে অর্থায়নসহ আরো কয়েকটি বিষয় নিয়ে বহু বছরের আলোচনার পর এ চুক্তি হল।

পাকিস্তানের গোয়াদরে আরব সাগরের ওপর এরই মধ্যে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ করছে চীন। যার সম্মুখভাগেই আছে ‍মুম্বাই উপকূল। অন্যদিকে, ভারত সাগরের ওপর শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে চীন। বাংলাদেশের চট্টগ্রামেও চীন একটি বন্দরের অর্থায়ন করছে।

ভারতের আশঙ্কা, প্রতিবেশী দেশগুলোতে এসব বন্দর নির্মাণ করে ভারত মহাসাগরে দেশটিকে ঘিরে ফেলতে চাইছে চীন। মিয়ানমারও চীনের বিনিয়োগ নিয়ে শঙ্কার কারণে তাদের কয়েকটি প্রকল্প সীমিত করেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ বন্দর তৈরির প্রকল্পকে বেল্ট অ্যান্ড রোড বাস্তবায়নের পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বর্ণনা করেছে।

গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরটির ৭০ শতাংশের অর্থায়ন করবে চীন। আর বাকী ৩০ শতাংশ অর্থ দেবে মিয়ানমার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১