সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সৌদিঅারবে নতুন বাজেট ঘোষণা : ভোগান্তিতে প্রবাসিরা

 নাজিম ভুঁইয়া, সৌদিঅারব :
সম্প্রতি চলতি বছরের নতুন বাজেট ঘোষণা করেছে সৌদি সরকার। বাজেটে দেশের ঘাটতি কমলেও ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছে সৌদিঅারবে বসবাসরত লাখ লাখ প্রবাসীরা। এই বাজেটে প্রবাসীদের জন্য দুই ধরণের মাসিক ফি’ ধার্য্য করা হয়েছে। বর্তমানে একজন প্রবাসি শ্রমিককে অাকামা  (অনুমতিপত্র) নবায়ন করার জন্য নিয়োগদাতা প্রতিষ্ঠানকে বছরে প্রায় ৩৬০০ রিয়াল প্রদান করতে হয়। কিন্তু নতুন আইনের ফলে ২০২০ সালে তা বেড়ে দাড়াতে পারে ১০ হাজার ৫০০ রিয়াল। আর এই খরচ বাচাঁতে সৌদি আরবের প্রতিষ্ঠানগুলো বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নতুন বাজেটে পরিবারের সকল সদস্যের উপর ফি নির্ধারণ করা হয়েছে। এই ফি’তে প্রবাসী পরিবারের সকল সদস্যকে প্রতি মাসে ১০০ রিয়াল দিতে হবে এবং এই ফি প্রতিবছর ১০০রিয়াল করে বাড়ানো হবে। সে হিসেবে ২০২০ সালে অর্থের পরিমাণ দাড়াবে ৪০০ রিয়াল বা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকা। এদিকে প্রবাসী শ্রমিকদেরকে আবার তার নিয়োগদাতা প্রতিষ্ঠানকে দিতে হয় ২০০ রিয়াল। নতুন বাজেটের হিসাব মতে ২০২০ সালে গিয়ে তার অর্থ দাড়াবে ৮০০ রিয়ালে। নতুন বাজেটের এই ফি নেওয়া শুরু হবে ২০১৮ সালের জানুয়ারী মাস থেকে।
এছাড়াও নতুন বাজেটে যে সকল প্রতিষ্ঠানে কর্মরত বিদেশী শ্রমিকের চেয়ে সৌদি শ্রমিকের পরিমাণ বেশি সেই প্রতিষ্ঠানকে প্রতিমাসে একজন শ্রমিকের বিপরীতে ৩০০ রিয়াল করে ফি দিবে হবে। আর যে সকল প্রতিষ্ঠানে বিদেশি শ্রমিকের পরিমাণ বেশি সেই প্রতিষ্ঠানগুলোকে বছরে ৪০০ রিয়াল করে প্রদান করতে হবে সৌদি সরকারকে। সৌদির অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদাদ বলেছেন, ২০২০ সালের মধ্যে সৌদি আরবের বাজেট ঘাটতির পরিমাণ শূন্যের কোটায় নিয়ে আসার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে সৌদি সরকারের এই নতুন বাজেট ঘোষণায় সবচেয়ে বেশী ক্কতি গ্রস্হ হচ্ছে সৌদিঅারবে বসবাসরত লাখ লাখ প্রবাসী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31