মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কে এস পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

হারুনুর রশিদ, রায়পুর :

লক্ষ্মীপুরে­র রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কে এস পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। শিক্ষার্থীদের অভিভাবকগণ স্বতঃস্ফুর্ত ভাবে ভোট প্রদান করেন।
বিদ্যালয় সূত্র জানায়, শনিবার শুধু অভিভাবক প্রতিনিধি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আক্তার হোসেন পাটওয়ারী (১৯৬), জাকির হোসেন মাসুদ (১৭৩), আবদুর রহীম (১৫৮), জাহাঙ্গীর আলম (১৩৮) নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা দুই প্রার্থীর মধ্যে ফেরদৌসী বেগম (১৬৭ ভোট) নির্বাচিত হন ।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন, পৌর আ.লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল হাসনাত সুমন, বিশিষ্ট শিল্পপতি মাহবুব আলম পাটওয়ারী, বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সী, রায়পুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আবদুল করিম, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি ইকরাম হোসেন মুকুল পাটওয়ারী, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হারুনুর রশিদসহ গণ্যমান্য ব্যক্তিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুপ কামাল বলেন, ৪৫৬ জন অভিভাবক ভোটারের মধ্যে ৩২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। প্রায় ৮০ ভাগ ভোট কাষ্ট হয়।
নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০