বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রার্থী বাছাই শুরু করে দিয়েছে কামাল হোসেনের দল

আকাশবার্তা ডেস্ক :

গণফোরাম নেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া উইংয়ের সমন্বয়কারী লুতিফুল বারী হামিম সন্ধ্যায় বলেন, নির্বাচনে গণফোরামের প্রার্থী হতে দুই শতাধিক আবেদন জমা পড়েছে।

“গণফোরামে যারা মনোনয়ন পেতে ইচ্ছুক, তারা সাদা কাগজে আবেদন করেছেন। সেই প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়েছে।”

কামাল হোসেনের বাড়িতে তার সভাপতিত্বে গণফোরামের পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে। মঙ্গলবারও এই সাক্ষাৎকার চলবে।

পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা হলেন মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম কামাল, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ ও মোশতাক আহমেদ।

ইসির নিবন্ধিত দল গণফোরামের নির্বাচনী প্রতীক ‘উদীয়মান সূর্য’।

জাতীয় ঐক্যফ্রন্টে গণফোরাম ছাড়াও রয়েছে বিএনপি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জেএসডি, নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়া।

ঐক্যফ্রন্ট জোটগতভাবে নির্বাচন করবে বলে জানানো হয়েছে। তবে অভিন্ন প্রতীক কিংবা সবাই বিএনপির প্রতীক ব্যবহার করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কামাল হোসেন বলেন, “আমরা পরে জানাব।”

সূত্র : বিডিনিউজ২৪ ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১