শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপির মনোনয়ন ফরম নিলেন বেবী নাজনীন-হেলাল খান

আকাশবার্তা ডেস্ক :

বেবী নাজনীন নীলফামারী-৪ এবং হেলাল খান সিলেট-৬ আসনে প্রার্থী হতে চান।

সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর প্রথম দিনই তারা ফরম সংগ্রহ করেন।

হেলাল খান বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সাধারণ সম্পাদক।

বেবী নাজনীনও বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করা বেবীকে বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে দেখা যায়।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে শিশুশিল্পী বেবী নাজনীন গান গেয়ে খ্যাতি পান।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, “নীলফামারীর মানুষের জন্য আমি কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি দীর্ঘদিন এলাকায় কাজ করে যাচ্ছি।

“বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে। আমিও তার শরিক হয়ে নির্বাচনে প্রার্থী হতে চাই। আমার বিশ্বাস এই আসনটি ম্যাডামকে উপহার দেব।”

দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী বেবী নাজনীন।

এর আগে চিত্রনায়ক হেলাল খান সমর্থকদের নিয়ে নিজের মনোনয়ন ফরম তোলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১