শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সাংবাদিকদের চাপেই নির্বাচনে হিরো আলম? (অডিও)

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন হিরো আলম। এমন খবর প্রকাশ হয়েছে দেশের কয়েকটি গণমাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তাকে নিয়ে নানা রকম হাস্যরস!বিষয়টি সম্পর্কে জানতে আরটিভি অনলাইন যোগাযোগ করে হিরো আলমের সঙ্গে। এ সময় উল্টো তথ্য জানান সোশ্যাল মিডিয়ায় পরিচিতি পাওয়া এই কথিত হিরো।

তিনি জানান, সাংবাদিকদের চাপেই এক রকম বাধ্য হয়ে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোহেল রানার কাছ থেকে আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাংবাদিকদের চাপে বলতে তিনি কি বোঝাতে চাইছেন? জানতে চাইলে হিরো আলম বলেন, ‘বেশ কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে জানতে চাইছেন এমপি নির্বাচন করবো কিনা?

এরই মধ্যে কয়েকটা মিডিয়া নিউজ করে দিয়েছে, যে আমি নির্বাচন করবো। এখন যদি আমি মনোনয়নপত্র না কিনি তাহলে সবাই মনে করবে আমি বসে গেছি। আর এজন্যই মনোনয়পত্র কিনেছি। হিরো আলমের আসল নাম আশরাফুল হোসেন আলম।

বগুড়ায় তিনি মূলত ডিশ ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি মানহীন কিছু মিউজিক ভিডিওতে মডেল হয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন। সোশ্যাল মিডিয়ায় হিরো আলমকে নিয়ে নানা রকম হাস্যরসাত্মক মন্তব্য করেন অনেকেই। এর মধ্য দিয়েই পরিচিতি পান এই কথিত হিরো।

বিস্তারিত অডিও…

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১