বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কাল, ফরম কিনেছেন ৪০২৩ জন

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার সকাল এগারোটায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এদিন মনোনয়ন জমাদানকারীদের সঙ্গে কথা বলবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে চূড়ান্ত হবে কারা হচ্ছেন একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।এদিকে, সোমবার শেষ হয়েছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম।

আজ মঙ্গলবার ফরম জমা দেয়ার কাজ শেষ হবে। নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে দলটির মনোনয়ন ফরম কিনেছেন ৪০২৩ জন।গেল শুক্রবার (৯ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ফরম বিতরণ কার্যক্রম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১