বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘১৪ দ‌লে যাচ্ছি না, মহাজো‌টের বিষ‌য়ে আলোচনা ক‌রে‌ছি’

আকাশবার্তা ডেস্ক :


আমরা ১৪ দ‌লে যাচ্ছি না। এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা মহাজোট করবো। আজকে একটা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। ‘আমরা ‌নির্বাচ‌নে আস‌ছি, এটা নিশ্চিত।

মঙ্গলবার (১৩নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যাল‌য়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের সঙ্গে এক বৈঠক শে‌ষে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে বিকল্পধারা বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মা‌হি বি. চৌধুরী এ মন্তব্য করেন। এসময় বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

১৪ দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচ‌নে আস‌ছেন কি না, এমন প্রশ্নে জবা‌বে মা‌হি বি. চৌধুরী ব‌লেন, ‘আনুষ্ঠানিক আলোচনার আগে বিষয়গুলো এর বে‌শি খু‌লে বলা যা‌বে না। আনুষ্ঠানিক আলোচনার বিষ‌য়ে আজ‌কে আমরা আলোচনা ক‌রে‌ছি। খুব শিগগির আনুষ্ঠানিক আলোচনা শুরু কর‌ব। যুক্তফ্রন্ট ও ১৪ দলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা যেন শুরু হয়, সেই প্রক্রিয়া আজ থে‌কে শুরু হলো।’

আপনারা কী কার‌ণে ১৪ দ‌লের সঙ্গে যুক্ত হ‌চ্ছেন, এর জবা‌বে মা‌হি বি. চৌধুরী ব‌লেন, ‘বিকল্পধারা জন্মের পর থে‌কে আ‌ওয়ামী লী‌গের বিরু‌দ্ধে রাজনী‌তি ক‌রে‌নি, বিএন‌পির বিরু‌দ্ধেও রাজনী‌তি ক‌রে‌নি। আমরা বাংলা‌দে‌শের প‌ক্ষে রাজনী‌তি ক‌রে‌ছি। বিএন‌পির সঙ্গে একসঙ্গে ব‌সেছিলাম, আলোচনা ক‌রে‌ছিলাম। আমরা মন থে‌কে আশা ক‌রে‌ছিলাম জিয়াউর রহমা‌নের দল হি‌সে‌বে তারা জামায়াত‌কে ছু‌ড়ে ফে‌লে দি‌তে পার‌বে। তা‌দের সঙ্গে জামা‌য়াতের যে আত্মার সস্পর্ক তৈ‌রি হ‌য়ে‌ছে, সেখান থে‌কে তারা বে‌রি‌য়ে আসতে পারেনি, সেটা তা‌দের জন্য দুঃখজনক, বাংলা‌দে‌শের জন্য দুঃখজনক।’

ওবায়দুল কা‌দে‌রের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মাহি ব‌লেন, ‘আজ‌কে আমরা একটি অনানুষ্ঠানিক আলোচনা ক‌রে‌ছি। বেশ ক‌য়েক‌ দিন ধ‌রে আমা‌দের দ‌লের মহাসচিব আবদুল মান্নানের সঙ্গে মন্ত্রী ওবায়দুল কা‌দের বেশ ক‌য়েকবার আলাপ হ‌য়ে‌ছে। সেই আলোচনার পরিপ্রে‌ক্ষি‌তে আজ‌ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে যে শ‌ক্তি ষড়যন্ত্র ক‌রছে, সেসব বিরোধী শ‌ক্তির বিরু‌দ্ধে দেশপ্রে‌মিকদের একসঙ্গে ক‌রে এক‌টি সুন্দর নির্বাচন যেন ক‌রা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, বাংলা‌দেশের প‌ক্ষের মানুষ যেন বিজয় অর্জন ক‌রতে পা‌রে, সা‌র্বিক রাজনী‌তি নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।’

মাহি ব‌লেন, ‘১৪ দ‌লের সঙ্গে আনুষ্ঠা‌নিক আলোচনার ব্যাপ‌া‌রে আলাপ ক‌রে‌ছি। আমরা আশা কর‌ছি, কিছু দি‌নের ম‌ধ্যেই আনুষ্ঠা‌নিক আলোচনা হয়‌তো শুরু হ‌বে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১