রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ৯ জনের বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে রাসেল (২০) নামে এক যুবককে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে নিহত রাসেলের বাবা মাইন উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এতে আবুল কালাম প্রকাশ কালন ও তার ছেলে বেল্লালসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে আসামি করা হয় (মামলা নং-০৮, তাং-১৩/১১/২০১৮)। গত সোমবার দিবাগত রাতে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউপির কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার কল্যাণপুর গ্রামের আবুল কালাম প্রকাশ কালনের একটি গরু চুরি হয়। এতে স্থানীয় মাইন উদ্দিনের ছেলে রাসেলকে চোর অভিযুক্ত করে ওইদিন সন্ধ্যায় ইউপি সদস্য ইউসুফকে দিয়ে সালিশের আয়োজন করেন আবুল কালাম ও তার ছেলে বেলাল। সালিশে রাসেলকে ৫০ বেত্রাঘাত ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু সালিশের রায় তাদের মনোপুত না হওয়ায় আবুল কালাম কালন ও বেল্লাল চলে যায়। ওইদিন রাত ১২টায় কে বা কারা রাসেলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সারারাত রাসেল আর বাড়িতে ফিরে যায়নি। পরদিন মঙ্গলবার সকালে খোঁজাখুঁজির পর কল্যাণপুর খালপাড়ের একটি করইগাছে রাসেলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে একটি বটি ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

এ দিকে ঘটনার বিষয়ে বাদি মাইন উদ্দিনের বক্তব্য জানতে তার মোবাইলে কল দিলে তিনি এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন ভিকটিমের বাবা মাইন উদ্দিন। তদন্তের মাধ্যমে দোষিদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১