বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ইসির দুঃখ প্রকাশ : ড. কামাল

আকাশবার্তা ডেস্ক : 


বুধবার (১৪নভেম্বর) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) দুঃখ প্রকাশ করেছেন বলে জানিযেছেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।আজ নির্বাচন কমিশন ভবনে ইসির সাথে বৈঠক শেষে জাতীয় ঐক্যফণন্টের শীর্ষনেতা একথা বলেন। নির্বাচন পেছানোর বিষযটিও ইসি বিবেচনা করবে বলে জানান তিনি।

এর আগে, জোটের প্রধান ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলা প্রায় সাড়ে তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসিতে যান।

ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাড. সুব্রত চৌধুরী, ডা. মোকাব্বির খান, এস এম আকরাম ও আবদুল মালেক রতন প্রমুখ।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন অাহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকের অাগে অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর।

এর আগে মঙ্গলবার জোটটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে ইসির সঙ্গে বুধবার দুপুর ১২টায় সিইসির দফতরে গিয়ে দেখা করার অনুমতি চান। এর প্রেক্ষিতে ইসি বেলা সাড়ে তিনটায় দেখা করার সময় দেয়।

চিঠিতে দাবি করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে একটি ‘রেওয়াজ’ ছিল যে, নির্বাচন কমিশন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাক্রমে তফসিল ঘোষণা করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে এ রেওয়াজ মানা হয়নি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ শেষ হওয়ার আগেই তড়িঘরি করে নির্বাচন কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করে। জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এক মাস নির্বাচন পেছানোর দাবি করলেও সরকারের পরামর্শক্রমে নির্বাচন ৭ দিন পিছিয়ে পুনঃতফসিল ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।’

প্রসঙ্গত পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১