বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

নির্বাচন ৩ সপ্তাহ পেছানোর প্রস্তাব বিএনপির

আকাশবার্তা ডেস্ক : 


বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল বলেছেন, আমাদের বিরোধীজোটের নির্বাচনে থাকা না থাকাটা নির্ভর করছে ইসি এবং নির্বাচনকালীন সরকারের আচরণের উপর।

বুধবার (১৪নভেম্বর) বিকেলে ইসির সাথে সোয়া দু’ঘন্টার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন তিন সপ্তাহ পেছানোর প্রস্তাব করেছি, বিবেচনায় নেবেন বলে জানিয়েছেন তারা। খালেদা জিয়ার মুক্তি চেয়েছি এবং বলেছি তাকে ছাড়া নির্বাচন সম্ভব না। তারা বলেছেন, দেখবো।

এর আগে, বুধবার (১৪ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশন ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের ফখরুল বলেন, এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে জাতীয সংসদ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

ফখরুল বলেন, ‘অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।’ “আমরা এ ধরনের পরিস্থিতি না ঘটানোর আহ্বান জানাই। ভোটের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাই।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০