বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আবারও প্রমাণিত বিএনপি সন্ত্রাসী দল : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক :


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক-ভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল। বুধবার (১৪নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা করে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। তাদের দলের সিনিয়র নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এই হামলা হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘বিএনপি বোমা-সন্ত্রাসের দল। দেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চায়।’ ‘বিএনপি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী দল। কানাডার আদালত এই দলকে সন্ত্রাসী অভিহিত করেছিল। বাংলাদেশেও ২১ আগস্ট হত্যা মামলার রায়ের পর প্রমাণিত হয়ে গেছে। বিএনপি একটা ভায়োলেন্ট সংগঠন, একটা টেররিস্ট সংগঠন।’

ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনে পুলিশের ওপর হামলা হলে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, পাল্টা আক্রমণ করেনি। আমাদের ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী ধৈর্য ধরতে বলেছেন।’ সব ষড়যন্ত্র সত্ত্বেও নির্বাচন হবেই।

তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা এখন নির্বাচন কমিশনের হাতে ন্যাস্ত। নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় সেদিকে আমরা তাকিয়ে আছি। প্রকাশ্য দিবালোকে তারা যা করলো সে বিষয়ে কমিশন কী করবে তা আমরা দখতে চাই, জানতে চাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যতো চক্রান্ত ও ষড়যন্ত্রই হোক এই নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা করলে বাংলাদেশের জনগণই তা প্রতিহত করবে।’

উল্লেখ্য, মনোনয়ন কেনাবেচার তৃতীয় দিন বুধবার (১৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে পুলিশের সঙ্গে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এসময় টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে ও লাঠিচার্জ করে পুলিশ। বিএনপি নেতাকর্মীরা আগুন দিয়েছে পুলিশের দু’টি গাড়িতে। এ ঘটনায় ১০জন পুলিশ আহত হয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১