বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বিএনপি নেত্রী নিপুণসহ ৭ জন রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক : 


ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও ছয় বিএনপি নেতাকর্মীরও পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৬ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) হাজির করে আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনের পরিদর্শক কামরুল ইসলাম। পরে রিমান্ড শুনানি নিয়ে বিচারক সত্যব্রত শিকদার আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

নিপুণ রায় ছাড়া রিমান্ড মঞ্জুর হওয়া বাকি ছয় জন হলেন— মো. ইউনুস মৃধা, মো. আবুল হাশেম সবুজ, মানুর অর রশিদ, আরিফা সুলতানা ওরফে রুনা, আমির হোসেন ও মো. মহসীন। তারা সবাই বিএনপির নেতাকর্মী।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন-অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও নিপুণ রায়ের বাবা অ্যাডভোকেট নিতাই রায়। এসময় নিপুণ রায়ের শ্বশুর, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে ফিরছিলেন নিপুণ রায় চৌধুরী। নাইটিঙ্গেল মোড় থেকে গ্রেপ্তার করা হয় তাকে। অ্যাডভোকেট নিপুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ এবং সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০