বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

খালাতো ভাইয়ের সঙ্গে প্রেম, অতঃপর দুই বোনের আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক : 


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একই ছেলেকে ভালোবেসে পোকামারার বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে দুই বোন আত্মহত্যা করেছে। শুক্রবার (১৬নভেম্বর) রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শোভা আক্তার (১২) উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের মহসিন চৌকিদারের মেয়ে ও রোজিনা আক্তার (১১) গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার বিপুল মৃধার মেয়ে। তারা সম্পর্কে ফুফাতো মামাতো বোন। দুজনেই চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের দাবি, খালাতো ভাই শামীমের প্রেমে প্রতারিত হয়ে শোভা ও রোজিনা আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার সদস্যদের দাবি, শামীমের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্ক ছিল কিনা সেটা তাদের জানা নেই।

স্থানীয়রা জানান, শোভার সঙ্গে একই গ্রামের তার আপন খালাতো ভাই শামিমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এর ফাঁকে শোভার ফুফাতো বোন রোজিনার সঙ্গেও শামিম প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

একপর্যায় এ প্রতারণার বিষয়টি শোভা ও রোজিনা জানতে পারে। এ নিয়ে অভিমানে তারা দুজনেই পোকামারার বিষ (গ্যাস ট্যাবলেট) খায়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১