বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

এখন সরকারের করার কিছু নেই : কাদের

আকাশবার্তা ডেস্ক : 


তিনি শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করে আসছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।

কাদের বলেন, “লেভেল প্লেইং এর বিষয়টা এখন পুরোপুরি নির্বাচন কমিশনের উপর। এখানে সরকারের কিছু করার নেই।  এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ইলেকশনের শিডিউল ঘোষণার পর থেকে এটা নির্বাচন কমিশনের হাতে চলে গেছে।”

গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না পেলে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে হুমকি দিয়েছে, তার জবাবে তিনি প্রশ্ন তুলেছেন, ভোটে বিএনপি আসলেই অংশ নিতে চায় কি না?

“পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, তারা সুষ্ঠু পরিবেশ তারা চায়? তাদের আচরণে তো তার কোনো প্রকাশ নেই।

“যেভাবে তারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে, এটা তো প্রকাশ্য দিবালোকে ঘটেছে। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে যে দানবীয় কাণ্ড ঘটাল! এখানেই তাদের নির্বাচনে অংশগ্রহণের সংশয় রয়ে গেছে।”

কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকে কয়েকটি রাষ্ট্র নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে বলে খবর এসেছে।

এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “অনেকগুলো দেশের সঙ্গে আলোচনা করলে একটা-দুইটা দেশ প্রশ্ন তুলতেই পারে। আর বিএনপি তো প্রচুর টাকা পয়সা দিয়ে লবিং করাচ্ছে, এটা লবিংয়ের মাধ্যমেও হতে পারে।”

সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়ে ঐক্যফ্রন্টের নেতাদের নিরুত্তর থাকার বিষয়ে কাদের বলেন, “এ প্রশ্নটা আমি রেইজ করেছি, এখন পর্যন্ত জবাব পাইনি।”

নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “৫০ বছর আগে থেকে গ্রামে গ্রামে এই ঘটনা ঘটে আসছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু দিন আগেও এমন ঘটনা ঘটেছে, তখন তো মিডিয়া সেটাকে রাজনীতিতে জড়ায়নি। এখন নির্বাচন, তাই কিছু কিছু মিডিয়া এমন লিখছে।”

কাদের জানান, মহাজোটে থেকে নির্বাচনে অংশ নিলেও জাতীয় পার্টি লাঙ্গল এবং যুক্তফ্রন্ট কুলা প্রতীকে লড়বে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০