বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ডিসেম্বর এলেই বিএনপি-জামায়াতের ভয় ধরে : নাসিম

আকাশবার্তা ডেস্ক :

শনিবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে জোটের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

নাসিম বলেন, “ডিসেম্বর মাস বিজয়ের মাস। সেই বিজয় থেকেই আমরা বিশ্বাস করি, বিজয়ের মাস আসলে জাতি ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করে অপশক্তির বিরুদ্ধে।

“সব বিজয় হয় এই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস আসলেই কী কারণে যেন বিএনপি-জামায়াত জোট ভয় পায়। তাদের একাত্তরের সেই পরাজয়ের কথা মনে হয়। এই কারণেই ডিসেম্বর মাস আসলে তারা আতঙ্কিত হয়।”

২৩ ডিসেম্বর ভোটের দিন রেখে একাদশ সংসদ নির্বাচনের তফসিলে ঘোষণা হলে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট তা পেছানোর দাবি তোলে। ইসি ভোটের দিন এক সপ্তাহ পেছালেও বিএনপি তা আরও পেছানোর দাবি তুলেছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “নির্বাচন কমিশন তাদের অনুরোধ থেকে একবার তারিখ পরিবর্তন করল। আওয়ামী লীগ কিংবা ১৪ দল কেউ কোনো আপত্তি করেনি।

“এরপরও দেখলাম তারা আবার আবদার করল। ডিসেম্বর মাসে তারা নির্বাচন করতে চায় না। এজন্য আমাদের ধারণা, ডিসেম্বর মাস আসলে তারা ভয় পায়, তারা আতঙ্কিত হয় হেরে যাওয়ার ভয়ে।”

নয়া পল্টনে পুলিশের উপর হামলার নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “কেন পুলিশকে আক্রমণ করা হল? এবারও দেখলাম বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে নারী-পুরুষ সবাই দাঁড়িয়ে আছে। তারা মনে হয় আগে থেকেই প্রস্তুত ছিল। এই যে তাদের যে আচরণ, এখনও তাদের চরিত্র পরিবর্তন হয়নি।”

তিনি বলেন, “কামাল হোসেন সাহেবের এত অধঃপতন হল! এটা সত্যি খুব দুঃখজনক। জ্বালাও-পোড়াও হল, পুলিশের উপর হামলা হল, তিনি একটাও কথা বললেন না। কামাল হোসেন সাহেব এত বেশি বিক্রি হয়ে গেলেন অপশক্তির কাছে! বিস্মিত হলাম।

“যারা এখনও ঠিক করতে পারেনি দলনেতা কে হবে, তাদের কাছে জনগণ কী আশা করতে পারে?”

নির্বাচনে প্রচারের  কাজে ১৪ দলের পক্ষ থেকে একটি একটি টিম করে দেওয়া হবে বলে জানান নাসিম।

“প্রচার টিম গ্রামেগঞ্জে সভা সমাবেশ করবে। এই টিমে নেতৃত্ব দিব আমি নিজেই। বিজয় দিবস থেকে বিজয় মঞ্চ প্রতিটি জেলা উপজেলায় বিজয় মঞ্চ তৈরি করবে। এই মঞ্চে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের ইতিহাসসহ নির্বাচনী প্রচারণা চালানো হবে।”

১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার,  জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

১৪টি জোটভুক্ত দলগুলো নৌকা প্রতীকে নিলেও মহাজোটে থেকে নির্বাচনে অংশ নিলেও জাতীয় পার্টি লাঙ্গল এবং যুক্তফ্রন্ট কুলা প্রতীকে লড়বে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী প্রার্থীরা কে কোন প্রতীক নিয়ে নির্বাচনে আসবে, সেটা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছি। এখন আর জানাতে পারবো না কাউকে যে নৌকা দিতে চাই।

“অসুবিধা তো নাই, জোট হলে যুক্তফ্রন্ট কুলা মার্কা আর জাতীয় পার্টি লাঙ্গল মার্কায় করলে, সে মার্কায় করবে আমরাও সাপোর্ট দিব।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১