শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আ.লীগে ব্যর্থ হয়ে তরিকতে আনোয়ার খান!

আকাশবার্তা ডেস্ক :


রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার খান তরিকত ফেডারেশন থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

গতকাল রোববার তিনি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে গত ১১ নভেম্বর আনোয়ার খান লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনে জমা দেন। তিনি জেলার রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

জানা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাবেন না জানতে পেরেই এই আওয়ামী লীগ নেতা তরিকত ফেডারেশন থেকে মনোনয়ন নিয়েছেন।

সোমবার দুপুরে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পরিবর্তন ডটকমকে বলেন, ‘আনোয়ার খান নিজেই আমাদের কার্যালয়ে এসে রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

আওয়ামী লীগের নেতা তরিকত ফেডারেশন থেকে মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন। তবে মনোনয়ন কারা পাবে, দলীয় সেই তালিকা আমরা জোটের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেব। তিনি কনফার্ম করবেন।’

তরিকত নেতা বলেন, ‘জোটের শরিক হিসেবে বর্তমানে আমাদের দল থেকে দু’জন সংসদ সদস্য আছেন। ১৬ নভেম্বর থেকে আমাদের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়ে ১৮ তারিখ শেষ হয়েছে। মোট ১২০টি ফরম বিক্রি হয়েছে। এবার ১০টি মতো আসন চেয়েছি আমরা। এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, আমরা তাই মেনে নেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের বিষয়েও সিদ্ধান্ত দিবেন জোটনেত্রী শেখ হাসিনা। ফলে আনোয়ার হোসেন খানের বিষয়েও তার সিদ্ধান্তের বাইরে কিছু হবে না।’

তরিকত ফেডারেশন থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন খান পরিবর্তন ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে আমি তরিকত ফেডারেশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

লক্ষ্মীপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এমএ আউয়াল। কথিত আছে আনোয়ার খানের জন্যই এমএ আউয়ালকে পার্টির মহাসচিব পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

সূত্র : পরিবর্তন ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১