বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

খালেদা-তারেকের ছবি ব্যবহারে বাধা নেই

আকাশবার্তা ডেস্ক : 


নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছবি ব্যবহারে কোনো বাধা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ একথা জানান।

দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হয়েছে। দণ্ডিত ব্যক্তির ছবি দলীয় প্রধান হিসেবে প্রার্থীরা পোস্টারে ব্যবহার করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রার্থীরা চাইলে তাদের (খালেদা জিয়া ও তারেক রহমান) ছবি ব্যবহার করতে পারবেন। এটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত। আইনে কোনো সমস্যা নেই।’

ইসি সচিব আরও বলেন, ‘তারেক রহমান অনলাইনে যেসব কার্যক্রম চালাচ্ছেন, তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। ফলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।’

গতকাল রোববার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন লন্ডনে অবস্থান করা তারেক রহমান।

দণ্ডিত ব্যক্তির এ ধরনের কার্যক্রমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন দাবি করে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ওইদিনই বিকেলে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।

ইসি সচিব বলেন, ‘আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সোমবার আলোচনা করা হয়েছে। তিনি (তারেক রহমান) বিদেশ থেকে অনলাইনে কথা বলেছেন। উনি যেহেতু দেশে নেই, তার এটি আচরণবিধির মধ্যে পড়ে না। এক্ষেত্রে নির্বাচন কমিশনেরও কিছুই করার নেই।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১