বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

আকাশবার্তা ডেস্ক :

আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া দ্বিতীয় পর্যায়ের গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, অ্যাডভোকেট সাইফুল আলম।

এর আগে সোমবার গ্যাসের মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে মুবাশ্বির হোসেন এ রিট দায়ের করেন।

রিটকারীর আইনজীবী সাইফুল আলম বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৪ অনুযায়ী, বছরে একবারের বেশি গ্যাসের মূল্যবৃদ্ধির সুযোগ নেই। অথচ একবারেই দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশুনানির মাধ্যমে ৯০ দিন পর গ্যাসের মূল্যবৃদ্ধি করার কথা। কিন্তু এবারের মূল্যবৃদ্ধিতে আইনের সেসব বিধানের ব্যত্যয় ঘটেছে দাবি করে ক্যাবের পক্ষে মুবাশ্বির হোসেন এই রিটটি করেন।

গত ২৩ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী ১ মার্চ থেকে প্রথম দফা এবং ১ জুন থেকে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধি কার্যকর হবে। মূল্যবৃদ্ধির ফলে আগামী ১ মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা গুনতে হবে গ্রাহকদের। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে দুই চুলার জন্য ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা দিতে হবে। পাশাপাশি অন্যান্য খাতে ব্যবহৃত গ্যাসের দামও বাড়ানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০