সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দিলেন মেরিয়ান

আকাশবার্তা ডেস্ক : 


বরিশালের ছেলে মাইকেল অপু মণ্ডলকে ভালোবেসে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ান (২৮) নামে এক তরুণী। অপু বরিশাল নগরীর ২ নম্বর ওয়ার্ডের খ্রিস্টানপাড়ার বাসিন্দা।বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মীয় রীতি অনুযায়ী সারা ও অপুর মধ্যে আংটি বদলের মাধ্যমে বিয়ের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।অপুর যুক্তরাষ্ট্রে ভিসা জটিলতা কাটলেই বিয়ে।মাইকেল রবীন মণ্ডলের একমাত্র ছেলে অপু মণ্ডল পেশায় রং মিস্ত্রি।

অপু জানান, ফেসবুকের মাধ্যমে সারা মেরিয়ানের সঙ্গে তার পরিচয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারা মেরিয়ান মিনাসোটার একটি বৃদ্ধাশ্রমের সেবিকা। গেল ১৯ নভেম্বর তিনি বরিশালে আসেন। নগরীর একটি আবাসিক হোটেলে উঠে মুঠোফোনের মাধ্যমে খুঁজে নেন অপুকে।সারা মেরিয়ান জানান, অপুর প্রেমের টানেই তিনি বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অপুর পরিবারের সবাইকে তার ভালো লেগেছে। বরিশালের প্রকৃতিও তাকে মুগ্ধ করেছে।

আগামী ২৭ নভেম্বর তিনি ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে অপুর জন্য ভিসার আবেদন করবেন। পরবর্তীতে কোনও এক সময় এসে বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষে অপুকে নিয়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে।

নগরীর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট মুরতজা আবেদীন জানান, বৃহস্পতিবার সারা মেরিয়ান ও অপুর মধ্যে আংটি বদল হয়েছে। এ উপলক্ষে অপুর পারিবারের  উদ্যোগে ছোট পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেমের টানে মার্কিন তরুণীর এভাবে বরিশালে চলে আসা এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে অপুকে বিয়ে করার ঘটনায় স্থানীয়রা সবাই হতবাক। সেইসঙ্গে সারা মেরিয়ানের সরলতা ও আন্তরিকতাও সবাইকে মুগ্ধ করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০