সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ইং ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশ্বের সবচেয়ে খাটো মানুষদের তালিকায় বাংলাদেশ ১৬তম

আন্তর্জাতিক ডেস্ক : 


খাটো হওয়ার নানা কারণ রয়েছে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, মানসম্মত শিক্ষা, উচ্চ বেতন এবং আত্মমর্যাদার সাথে এই বিষয়টি সম্পর্কিত।এছাড়া জন্মস্থানের ওপরও উচ্চতা নির্ভর করে। বর্তমানে বিভিন্ন দেশের মানুষের উচ্চতা আগের চেয়ে বেড়েছে। পাশাপাশি কিছু দেশের উচ্চতা কমেছেও। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ই-লাইফ নামের একটি জার্নাল ১৮৯৬ সাল থেকে বিভিন্ন অঞ্চলের মানুষের উচ্চতা পর্যবেক্ষণ করে আসছে। এ পর্যন্ত ২০০টিরও বেশি দেশের ১ কোটি ৮৬ লাখ মানুষের উচ্চতা পর্যবেক্ষণ করেছে জার্নালটি। তাদের এই গবেষণায় উচ্চতার পার্থক্য উঠে এসেছে স্পষ্টভাবে। শুধু তাই নয়, গত কয়েক দশক ধরে উচ্চতা কীভাবে পরিবর্তিত হচ্ছে এটাও তাদের গবেষণায় দেখানো হয়েছে।

ই-লাইফের গবেষণা বলছে, পুরুষদের মধ্যে গত ১০০ বছর ধরে সবচেয়ে বেশি উচ্চতা বেড়েছে ইরানের। দেশটির নাগরিকদের সব মিলিয়ে গড়ে সাড়ে ছয় ইঞ্চি উচ্চতা বেড়েছে। অর্থাৎ তারা আর খাটো মানুষদের তালিকায় নেই। বর্তমানে খাটো মানুষদের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব তিমুর। এ দেশের নাগরিকদের গড় উচ্চতা ৫ ফুট ২ দশমিক ৯ ইঞ্চি। দ্বিতীয় স্থানে রয়েছে ইয়েমেন। এখানকার নাগরিকদের গড় উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তৃতীয় স্থানে রয়েছে লাওস। লাওসের নাগরিকদের গড় উচ্চতা ৫ ফুট ৩ দশমিক ১ ইঞ্চি।

এই তালিকায় বাংলাদেশ ১৬ নাম্বারে অবস্থান করছে। বাংলাদেশিদের গড় উচ্চতা বলা হয়েছে ৫ ফুট ৪ দশমিক ৪ ইঞ্চি। তালিকায় ভারত ২৩ নম্বরে এবং পাকিস্তান ৪৭ নম্বরে অবস্থান করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১