সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীর ৬টিতে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

বিশেষ প্রতিনিধি :


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামীলীগ। আজ সকাল সাড়ে ১০টা থেকে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে এই মনোনয়নের চিঠি বিতরণ করা হয়। নোয়াখালীর ৬টি আসনে বর্তমান এমপি সবাই মনোনয়ন পেয়েছেন।

তারা হলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আয়েশা ফেরদাউস।

 

মনোনয়নের চিঠি পাওয়ার খবরে পুরো জেলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31