শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে লড়বেন কনকচাঁপা

আকাশবার্তা ডেস্ক :


বিএনপির মনোয়নপত্র দেওয়ার মাধ্যমে যেন আরও জমে উঠেছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও ১৪ দলের মুখ্যপাত্র মোহাম্মদ নাসিম। তার বিরুদ্ধে এই আসনে ধানের শীষের হয়ে লড়তে বিএনপির মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

রোববার (২৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে সিরাজগঞ্জ-১ আসনে লড়তে মনোনয়নের চিঠি  সংগ্রহ করেন মোহাম্মদ নাসিম।

এদিকে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতার সঙ্গে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে তিনি মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন।

মোহাম্মদ নাসিম বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ। তিনি স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যও। অন্যদিকে রাজনীতির মাঠে একাবারেই নতুন মুখ কনকচাঁপা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১