বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাবি

ইমরান হোসেন :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বটগাছতলা নামকস্থানে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিসংযোগে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টায় কে বা কারা এসব ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১টি হোটেল, ১টি ওষুধ দোকান ও ১টি কমফেকশনারী পুড়ে ছাঁই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিক উল্যাহ, আনোয়ারুল হক ও অসিত রঞ্জন চক্রবর্তী তারা জানান, বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা এখানে ব্যবসা করি। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া আগুনে আমাদের ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া সম্পূর্ণ নিঃস্ব এই ব্যবসায়ীরা বলেন, জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা না পেলে আমরা আবার ব্যবসা শুরু করতে পারবো না। এ ব্যাপারে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১