বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপির ভাঙা হাট জমেনি, জমবেও না : ওবায়দুল কাদের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভাঙা হাট জমেনি, জমবেও না। শুধু কোম্পানীগঞ্জ-কবিরহাট ও নোয়াখালীতে নয়; সারা দেশেই নৌকার জোয়ার বইছে। দলছুট ও জনবিচ্ছিন্ন নেতারা যতই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে অপতৎপরতা চালাক, কোনো লাভ হবে না। তারা তাদের ভাঙা হাট আর জমাতে পারবে না।

মঙ্গলবার (২৭নভেম্বর) বেলা একটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিজের মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের কাছে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের এ সময় নির্বাচন কমিশনের পদত্যাগ–সম্পর্কিত ঐক্যজোট ও বিএনপির দাবির বিষয়ে বলেন, এখন এসব অবান্তর দাবি নিয়ে কথা বলার সময় নয়। ঐক্যজোট ও বিএনপির এ দাবির অর্থ হলো তারা নির্বাচন চায় না। তারা জাতীয় নির্বাচন বানচাল করতে চায়।

ওবায়দুল কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘তিনি গতকাল দলীয় নেতা-কর্মীদের নিয়ে শো-ডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু আমি তা করিনি। আমি আমার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে এখানে এসেছি। সরকারি কোনো কিছুই ব্যবহার করিনি।’

ওবায়দুল কাদের বলেন, ইনশাআল্লাহ ডিসেম্বরে নৌকা ভাসতে ভাসতে বন্দরে পৌঁছাবে। তিনি বলেন, বিএনপির মনোনয়ন প্রদান অনুষ্ঠানে তাদের দলীয় মহাসচিবের কান্নাই প্রমাণ করে তারা জনবিচ্ছিন্ন। তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়।

ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহাব উদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নাজমুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১