শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ ইং ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

১৭ সংসদীয় আসনে খেলাফত মজলিসের মনোনয়নপত্র জমা

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশের ১৭টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস বাংলাদেশের মনোনীত প্রার্থীরা।

বুধবার (২৮ নভেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

এরমধ্যে হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, টাঙ্গাইল-৭ আসনে কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, খুলনা-৪ আসনে কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ, সুনামগঞ্জ- ৫ আসনে মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, কুমিল্লা-৭ আসনে হাফেজ মাওলানা নোমান মাযহারী, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, সিলেট-৩ আসনে মো. দিলওয়ার হোসাইন, ঢাকা-১৮ আসনে মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ-৫ আসনে হাফেজ কবির হোসেন, চট্টগ্রাম-৫ আসনে মাওলানা মুফতি শিহাবুদ্দীন, কুড়িগ্রাম-৪ আসনে মাওলানা আবু সাইয়েদ, রংপুর-৩ আসনে অধ্যাপক তৌহিদুর রহমান রাজু, বরিশাল-৪ আসনে অধ্যাপক রুহুল আমিন কামাল, ময়মনসিংহ-১ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম ও নোয়াখালী-৪ আসনে মাওলানা আবদুল আলী আরমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহম্মদ ইসহাক বাংলানিউজকে বলেন, আমরা ২০ দলীয় জোট আছি। কিন্তু বিএনপি আমাদের কোনো মনোনয়ন দেয়নি। বলেছে, নিজেদের মতো করে মনোনয়নপত্র জমা দিতে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিএনপি মনোনয়ন দিলে আমরা প্রার্থী প্রত্যাহার করবো।

আপনারা কতটি আসন চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা ২০টি আসন চেয়েছিলাম। তারা ১১টিতেও রাজি হয়নি। সর্বশেষ পাঁচটি ম্যানেজ করার কথা বলেছে। দেখা যাক তারা কি করে।

 সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০