বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে মনোনয়নবঞ্চিতরা

আকাশবার্তা ডেস্ক :


নির্বাচন পর্যবেক্ষণের জন্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কেন্দ্রীয় একটি টিম কাজ করবে। এ টিমে দলের আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজন সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন।

শনিবার (১ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

এই টিমে অন্য যারা রয়েছেন তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

এদের মধ্যে জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক বর্তমান সংসদের এমপি। তাদের এবার মনোনয়ন দেওয়া হয়নি। আহমদ হোসেন ও আফজাল হোসেনও মনোনয়ন চেয়েছিলেন, তারাও মনোনয়নবঞ্চিত।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক কাজ করবে। তারা নির্বাচন করছেন না। তাদের নির্বাচনের বাইরে রাখা হয়েছে। নেত্রীর (শেখ হাসিনা) আক্ষেপ নির্বাচনের সময় সব নেতাই ঢাকার বাইরে চলে যান। হেড কোয়ার্টারে কেউ থাকেন না। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ভারতে গুরুত্বপূর্ণ নেতাদের একটি অংশকে হেড কোয়ার্টারে রেখে দেওয়া হয়। এ জন্য আমাদের দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে রাখা হয়েছে। শক্তিশালী একটি টিম কেন্দ্রে থাকবে, নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবে। এতে হেড কোয়ার্টারে নেতৃত্বের ঘাটতি পূরণ হবে। আমিও মাঝে মাঝে আসবো।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১