বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হাওলাদার বাদ, জাপার নতুন মহাসচিব রাঙ্গা

আকাশবার্তা ডেস্ক :


এ বি এম রুহুল আমিন হাওলাদারকে অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে এরশাদের রাজনৈতিক সচিব ও দলের প্রেসিডেয়াম সদস্য সুনীল শুভ রায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার (০৩ ডিসেম্বর) দলীয় প্যাডে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নামে রাঙ্গাকে পাঠানো এক চিঠিতে বলা হয়, “আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।”

এর আগে ২০১৪ সালের ১০ এপ্রিল রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দলের মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছিল। এরপর ২০১৬ সালের ১৯ জানুয়ারি বাবলুকে সরিয়ে হাওলাদারকে দায়িত্ব দেয়া হয়।

ঋণখেলাপির তালিকায় নাম থাকায় এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করে পটুয়াখালী জেলা রির্টানিং কর্মকর্তা। রাজধানীর গুলশান সোস্যাল ইসলামী ব্যাংক শাখার ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জেলা রির্টানিং কর্মকর্তা জানান।

গতকাল রোববার পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১