বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

‘হংস বলাকার’ পাইলটের আসনে প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


বুধবার (০৫ ডিসেম্বর) এই ‘হংস বলাকা’ যুক্ত হয়েছে বিমানের বহরে। এটি রাষ্ট্রীয় এয়ারলাইন্সটির বহরে দ্বিতীয় ড্রিমলাইনার। ২৭১ আসনের এ উড়োজাহাজটির নাম ‘হংস বলাকা’ রাখেন প্রধানমন্ত্রীই।

দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের টারমার্কে দাঁড়িয়ে থাকা হংস বলাকা ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি উড়োজাহাজটির ককপিটে কিছুটা সময় চালকের আসনে বসেন।

চালকের আসন। প্রতীকী অর্থ ধরলে দেশের চালকের আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত অত্যাধুনিক ৭৮৭ ড্রিমলাইনার ‘হংস বলাকা’র পাইলটের আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে এমন প্রতীকী অর্থ বুঝে নিতে পারেন যে কেউই।

বুধবার (০৫ডিসেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের টারমাকে জাতীয় পতাকাবাহী বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তিনি ‘হংস বলাকা’র ককপিটসহ বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এক পর্যায়ে তিনি পাইলটের আসনে বসে খোশগল্পও করেন সংশ্লিষ্টদের সঙ্গে।

এর আগে প্রধানমন্ত্রী ভিভিআইপি টার্মিনালে পৌঁছানোর পর টারমার্কে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়। এতে শরিক হন প্রধানমন্ত্রী।ফিতা কেটে ‘হংস বলাকা’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চারটি ৭৮৭ ড্রিমলাইনারসহ ১০টি উড়োজাহাজ কিনতে ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে দুই দশমিক এক বিলিয়ন ডলারের চুক্তি করে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা। সে অনুযায় চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং দুটি ৭৩৭-৮০০ উড়োজাহাজ ইতোমধ্যে সরবরাহ করেছে বোয়িং।

ছয়টি বিমান আসার পর গত ১৯ অগাস্ট ঢাকায় আসে বিমানের প্রথম ড্রিমলাইনার ‘আকাশবীণা’। আর যুক্তরাষ্ট্রেরর সিয়াটল থেকে ১৫ ঘন্টারও বেশি সময় ধরে একটানা উড়ে গত ১ ডিসেম্বর রাতে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ‘হংস বলাকা’। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত দু’টি ড্রিমলাইনারসহ বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।

‘হংস বলাকা’ দিয়ে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে ছয়টি, ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে চারটি এবং ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। নতুন প্রজন্মের এ উড়োজাহাজ দিয়ে ১০ ডিসেম্বর থেকে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে এর আগে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১