বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যাঁরা

আকাশবার্তা ডেস্ক : 


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের আপিলের শুনানি বৃহস্পতিবার (০৬ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের আপিলের শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের দশম তলায় স্থাপিত এজলাসে আপিল শুনানি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবাব মো. শামছুল হুদার আপিল শুনানি দিয়ে শুরু হয়। আপিলেও তাঁর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপর দুই নম্বরেই ছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে দলের মনোনীত বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের আপিলের শুনানি। শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এসময় ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিনও প্রার্থিতা ফিরে পান।

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আখতারুজ্জামান রঞ্জন ও পটুয়াখালী-৩ আসনে মো. গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাবেক সংসদ সদস্য রনি সদ্যই আওয়ামী লীগ ছেড়ে বিএনপির মনোনয়নপত্র নেন। ঝিনাইদহ-২ আসনে মো. আবদুল মজিদ ও ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ হয়েছে জামালপুর-৪ আসনে মো. ফরিদুল কবির তালুকদার (শামীম) ও পটুয়াখালী-৩ আসনে মোহাম্মদ শাহজাহানের। প্রার্থীতা ফিরে পেয়েছেন পটুয়াখালী-১ আসনের মো. সুমন সন্যামতও।

মাদারীপুর-১ আসনের জহিরুল ইসলাম মিন্টু এবং সিলেট-৩ আসনের আবদুল কাইয়ুম চৌধুরীও আপিল করে ভোটের ময়দানে লড়াইয়ের যোগ্য হয়েছেন। একই সঙ্গে প্রার্থিতা ফিরে পেয়েছেন জয়পুরহাট-১-এর মো. ফজলুর রহমান ও মানিকগঞ্জ-২ আসনে মো. আবিদুর রহমান খান, গাজীপুর-২ আসনে মো. জয়নাল আবেদিন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জেসমিন নূর বেবী, রংপুর-৪ আসনে মোস্তফা সেলিম ও খুলনা-৬ আসনে এস এম শফিকুল আলম।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও বৈধতার বিরুদ্ধে মোট ৫৪৩টি আপিল আবেদন পড়েছে। আবেদনগুলো আজ ৬ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন (ইসি)। ৬ ডিসেম্বর প্রথম দিন ১ থেকে ১৬০ নম্বর আপিল আবেদনের শুনানি হবে। ৭ডিসেম্বর দ্বিতীয় দিনে ১৬১ থেকে ৩১০ নম্বর আবদনের শুনানি হবে। আর শেষ দিন ৮ ডিসেম্বর ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

নির্বাচন কমিশন (ইসি) হেলালুদ্দীন আহমদ নির্বাচন ভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান। তিনি বলেন, সবাই জানে ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। সে সময় মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। ২ ডিসেম্বর বাছাইয়ে ৭৮৬টি বাতিল হয়। এরপর ৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৫৪৩টি আপিল আবেদন জমা হয়েছে।

এর মধ্যে প্রথমদিন ৮৪টি, দ্বিতীয় দিন ২৩৭টি এবং শেষ দিন গতকাল বুধবার ২২২টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশন আবেদনগুলো তিনভাগে ভাগ করে প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি করবে। ইতিমধ্যে এজলাস কক্ষ প্রস্তুত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদারসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করবেন। শুনানি শেষে তাৎক্ষণিকভাবে রায় জানিয়ে দেওয়া হবে।

কারো আবেদন নাকচ হলে রায়ে নকল কপি আমরা দিয়ে দেবো। রাজনৈতিক দল বিবেচেনায় নয়, ক্রমিক নম্বর অনুযায়ী আপলি আবেদেনের শুনানি করা হবে। কোন দলের কতটি আবেদন পড়েছে, তা বাছাই করা হয়নি। আমার এই তিনদিন কেবল গ্রহণ করেছি। আজ বলতে পারবো- কয়টা বাতিল, কয়টা গ্রহণের বিরুদ্ধে আপিল করা হয়েছে।

দুইদিনের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করার নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে হেলালুদ্দীন আহমদ বলেন- তাদের বুঝিয়ে বলেছি-তারা মেনে নিয়েছে, যে দুই দিনে সম্ভব নয়। কেননা, শুনানি করে সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক রায় দেওয়া, দুই দিনে সম্ভব নয়। তাই তিনদিনেই করতে হবে। যতক্ষণ শুনানি শেষ না হবে, ততক্ষণ চলবে। সকাল ১০টা থেকে মধ্যাহ্ন বিরতি দিয়ে যতক্ষণ লাগে, শেষ করতেই হবে।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সারা দেশে ৩০০ আসনে মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাচাইয়ে সারাদেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে বিএনপির ১৪১ প্রার্থী এবং আওয়ামী লীগের ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তফিসল অনুযায়ী, একাদশ সংসদে ভোটগ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১