বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

নব্য জেএমবি’র আধ্যাতিক নেতা কাশেম রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :

কাউন্টার টেরোরিজমের হাতে গ্রেফতার নব্য জেএমবির আধ্যাতিক নেতা আবুল কাশেমকে ৭ দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সত্যব্রত শিকদার তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম আসামিকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মুফতি মাওলানা আবুল কাশেম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সমর্থনপুষ্ট প্রশিক্ষক। আসামি একজন জিহাদের ফতোয়াকারী ও জিহাদ বিষয়ক গুরুত্বপূর্ণ বই-পুস্তকও লিখতেন। আসামি জেএমবি প্রধান তামিম চৌধুরী এবং রাজিব গান্ধির ঘনিষ্ঠ ছিল।

মামলার সুষ্ঠু তদন্ত, জঙ্গি হামলার ঘটনার অর্থদাতা, মদদদাতা পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং গ্রেফতারের লক্ষ্যে এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।

এদিকে আসামি আবুল কাশেমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত আবুল কাশেমের কাছে তার বাবার নাম জিজ্ঞাসা করেন। জবাবে তিনি বলেন, তার বাবার নাম শওকত আলী। তার আর কিছু বলার আছে কি না তা জানতে চান আদালত।

আবুল কাশেম আদালতকে বলেন, আমাকে দশ মাস আগে আটক করা হয়। আমাকে অনেক নির্যাতন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর সেনপাড়া থেকে আবুল কাশেমকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। তাকে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গেলো বছরের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে জাহাজ বিল্ডিংয়ে রাতভর অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযানে ৯ জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই নব্য জেএমবি সদস্য বলে পুলিশ জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০