বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ, সঙ্গী বাবলু

আকাশবার্তা ডেস্ক : 

চিকিৎসার জন্য রাতেই সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সরকারি অনুমোদনের (জিও) অপেক্ষায় প্রহর গুনছিলেন তিনি। অনুমোদন পাওয়ায় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ।

সোমবার (১০ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাপা চেয়ারম্যান।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার। 

এর আগে সকালে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল করিম বাংলানিউজকে বলেন, রানিং পার্লামেন্ট মেম্বার হিসেবে বিদেশ যাওয়ার জন চেয়ারম্যানের গভর্নমেন্ট অর্ডার (জিও) লাগে। সেটা যখনই পাবেন তখন বিদেশে যাবেন। 

মনোনয়ন জমা, চূড়ান্ত মনোনয়ন প্রভৃতি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি এরশাদ। প্রশ্ন ওঠে, দলের নেতাকর্মীদের তোপ থেকে বাঁচতেই তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। এমনকী তাকে বাসা ছেড়ে বাইরে বেরুতেও দেখা গেছে কম। ক’দিন ধরেই আলোচনা চলছিল যে কোনো সময় সিঙ্গাপুর যাবেন এরশাদ। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১