শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
সংগ্রহিত ছবি

প্রতীক পাননি হিরো আলম

আকাশবার্তা ডেস্ক :

হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও নির্বাচনী প্রতীক বরাদ্দ পাননি আলোচিত অভিনেতা হিরো আলম। এ কারণে ভোটের প্রচারও শুরু করতে পারছেন না বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র এ প্রার্থী।

গতকাল বুধবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করার কথা ছিল হিরো আলমের। সেই মোতাবেক নির্বাচন কমিশনে হাইকোর্টের আদেশের কপি মঙ্গলবার জমা দিয়ে রাতেই এলাকায় যান তিনি।

পরিকল্পনা ছিল বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে পছন্দের প্রতীক সিংহ চাইবেন। সেই প্রতীক নিয়ে ওই দিনই ভোটের মাঠে নামবেন।

হিরো আলম পরিকল্পনামাফিক বুধবার সকালে বগুড়ায় ফিরে ওই আদেশের কপি রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন।

এ সময় তিনি ‘সিংহ’ প্রতীক চান। তার প্রতীকের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা কোনো আপত্তি করেননি।

তবে হিরো আলমের দাখিল করা হাইকোর্টের আদেশের কপিটি যাচাইয়ের কথা বলে বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এতে করে হিরো আলমের প্রচার আটকে যায়।

বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহ এ বিষয়ে জানান, আশরাফুল আলম (হিরো আলমের প্রকৃত নাম) আদালতের দেয়া যে আদেশের কপি দাখিল করেছেন তা যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

কমিশন এখন যে নির্দেশনা দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

নির্বাচন কমিশনের কালক্ষেপণে বিরক্ত হিরো আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, যত প্রতিবন্ধকতাই আসুক না কেন, আমি নির্বাচনে লড়বই। আমি এর শেষ দেখে ছাড়ব।

হিরো আলম জানান, বৃহস্পতিবার প্রতীক পাব বলে আশা করছি। প্রতীক পাওয়ামাত্রই ভোটের প্রচারে মাঠে নামব।

বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। কিন্তু পাননি। এর পর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেন। ইসিতে আপিল করেন হিরো আলম।

এর পর ৬ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হিরো আলমের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। ইসিতে ব্যর্থ হয়ে উচ্চ আদালতে আপিল করেন হিরো আলম।

গত সোমবার নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার হিরো আলমের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম। তিনি এর আগেও স্থানীয় নির্বাচনে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত এই ‘হিরো’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১