শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

তারকাদের নিয়ে আ.লীগের নির্বাচনী প্রচারণা শুরু

বিনোদন ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনারে এসেছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ভোটারদের নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন হাসান ইমাম-রোকেয়া প্রাচী ও জ্যোতিকা জ্যোতিরা।

শহীদ মিনারের এ আয়োজনে উপস্থিত ছিলেন- অভিনেতা সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, তানভীন সুইটি, শমী কায়সার, তারিন, বাঁধন, চিত্রনায়ক শাকিল খান, গায়ক এস ডি রুবেল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা নূতন, অরুণা বিশ্বাস, নায়ক সায়মনসহ আরও অনেক শিল্পী-কলাকুশলীরা।

রোকেয়া প্রাচী বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। আওয়ামী লীগের শাসনামলে যে উন্নয়ন হয়েছে দেশে তার ধারাবাহিকতা ধরে রাখতে আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমরা চাইনা দেশবিরোধী বা স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় বসুক। দেশকে পিছিয়ে দিক। সেজন্য সবাই মিলে একযোগে নৌকা প্রতীকের হয়ে কাজ করতে হবে।’

অভিনেতা হাসান ইমাম বলেছেন, ‘এখানে নৌকার প্রচারণায় এসেছি। মনে প্রাণে চাচ্ছি দলটি যেন আবারও ক্ষমতায় আসতে পারে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে।’

ময়মনসিংহের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া অভিনেত্রী জোতিকা জ্যোতিও এসেছিলেন প্রচারণায়। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শহীদ মিনার থেকে শুরু করলো শিল্পীরা। আমি আওয়ামী লীগের সমর্থক। আমি এখানে এসেছি কারণ আমি জানি শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেষ দশ বছরে যে উন্নতি দেখেছে বাংলাদেশ সেটা সম্ভব হয়েছে তার দূরদর্শী চিন্তার কারণে। তাই আমি চাইবো তিনি এবারও জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন।’

অভিনেতা মাহফুজ বলেন, ‘আমি বাংলাদেশের পক্ষের লোক। দেশের যুবসমাজ যেন সামনে এগিয়ে যেতে পারে এমন পরিবেশ বজায় রাখতে আমাদেরকে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে বজায় রাখতে হবে।’ এ সময় অভিনেতা রাইসুল ইসলাম আসদও একই মতামত দেন।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমানসহ আরও অনেকে।

প্রসঙ্গত, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ শে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০