শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সব রাজনৈতিক দলকে সংঘাত পরিহার করা উচিৎ : মার্কিন রাষ্ট্রদূত

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, সব রাজনৈতিক দলকে সংঘাত পরিহার করা উচিৎ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।

বৃহস্পতিবার (১৩ডিসেম্বর) সকালে সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

রবার্ট মিলার আরো বলেন, ‘শান্তিপূর্ণভাবে সবাই সমান সুযোগ ভোগ করুক। আশা করছি, নির্বাচন কমিশন এটা নিশ্চিত করবে। বাংলাদেশে গণতন্ত্র মজবুত হোক, এটাই চায় আমেরিকা।’

‘আমি তিন বছরের অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে এসেছি। এরই মধ্যে আমি এ দেশটাকে নিজের দেশ বলেই মনে করি। আমরা চাই, নির্বাচনকে কেন্দ্র করে সব পক্ষ শাম্ত থাকুক,’ যোগ করেন মিলার।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমেরিকা বাংলাদেশে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়।’ ‘নির্বাচন গ্রহণযোগ্য না হলে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে।’ ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরুর পর সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১