শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

গোলাম মাওলা রনির ফোনালাপ ফাঁস, থানা ঘেরাওয়ের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক : 

স্ত্রী ও পরিবারের ওপর হামলা হওয়ায় পটুয়াখালীর গলাচিপা থানা ঘেরাওয়ের নির্দেশ দেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে রনির একটি অডিও ফোনালাপ ভাইরাল হয়েছে।

এ অডিওতে গোলাম মাওলা রনিকে বলতে শোনা যাচ্ছে, তিনি একজনকে নিদের্শ দিচ্ছেন থানা ঘেরাও করার জন্য। এসুযোগকে কাজে লাগিয়ে নেতাকর্মীদের দিয়ে থানা ঘেরাও করতে হবে। তিনি বলেন, গাড়িটি থানায় নিয়ে মামলা নেয়ার জন্য চাপ দিতে হবে, থানায় গিয়ে এই সুযোগে (প্রতিপক্ষের) প্রার্থীসহ সবার নামে মামলা দিয়ে দাও। তোমার ভাবীকে (রনির স্ত্রী) বাদি কর।

রনি ফোনে আরও বলে, তোমরা মামলা কর আমি উপর থেকে প্রেসার ক্রিয়েট (চাপ সৃষ্টি) করছি। মামলা না নেয়া পর্যন্ত থানা থেকে তোমরা নামবে না।  এটা কিন্তু আমাদের সুযোগ এবং সব জায়গায় ফোন দিয়ে হাজার হাজার মানুষ নিয়ে থানা ঘেরাও করো। এটা আমাদের সুযোগ। ঠিক আছে।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর (শনিবার) রনির স্ত্রী কামরুন্নাহার রুনু নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে তার মাইক্রোবাসে ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১