সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

হু হু করে বাড়ছে শীত, রাতের তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি

লাইফস্টাইল ডেস্ক :

ঘূর্ণিঝড় ‘ফেথাই’ দুর্বল হওয়ার পর বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। ফলে দিনের তাপামাত্রা বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কমেছে। রাতের কমবে অন্তত আরও চার ডিগ্রি। 

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী তিনদিন বৃষ্টিপাত থাকবে। এসময় রাতের তাপমাত্রা কমবে ক্রমান্বয়ে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, রাতের তাপামাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। আর বৃষ্টিপাত কমার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কমে আগের মতো হয়ে যাবে। 

লঘুচাপের কারণে সাগর উত্তাল। তাই বঙ্গোপসাগরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এসময় ঢাকা উত্তর-উত্তর পূর্ব দিকে থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় সারাদেশে সবচেয়ে কম তাপমাত্রা ছিল নিকলীতে। সেখানে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল শ্রীমঙ্গলে। এখানে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে সাগর উত্তাল।

সাগরে লঘুচাপের কারণে বৃষ্টিপাত বাড়ায় বেড়েছে দুর্ভোগ। বৃষ্টিপাতের সঙ্গে বাতাস থাকায় সারাদেশেই শীতের অনুভূতি বেড়েছে। বেড়েছে কর্মজীবী মানুষের ভোগান্তিও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930